ইংল্যান্ডকে হারিয়ে বীরের বেশে বিদায় পোডোলস্কির

ইংল্যান্ডকে হারিয়ে বীরের বেশে বিদায় পোডোলস্কির
স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয়সূচক গোলে বীরের বেশে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন বিশ্বকাপ জয়ী জার্মান ফরোয়ার্ড লুকাস পোডোলস্কি।

বুধবার রাতে জাতীয় দলের হয়ে ১৩০তম ও বিদায়ী ম্যাচ খেলতে নামেন পোডোলস্কি। ম্যাচ শুরুর আগে তাকে সম্মান জানানো হয়। আন্তর্জাতিক ফুটবলে ১৩ বছরের ক্যারিয়ারে সমর্থন দেওয়ার জন্যে দর্শকদের ধন্যবাদ জানান ৩১ বছর বয়সী এই তারকা।

ডর্টমুন্ডের সিগনাল-ইদুনা-পার্কে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তার কাঁধে নেতৃত্বভারও তুলে দেন ইওয়াখিম লুভ। প্রথমার্ধে আধিপত্য ছিল ইংলিশদের; তবে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় পোডোলস্কির চমৎকার গোল। ১-০ ব্যবধানে জয়ের আনন্দে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। ৬৯তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন পোডোলস্কি। জাতীয় দলের হয়ে এটা তার ৪৯তম গোল।

Post a Comment

Previous Post Next Post