'আতিয়া মহলের' দেয়াল ভাঙা শুরু

'আতিয়া মহলের' দেয়াল ভাঙা শুরু
অনলাইন ডেস্কঃ অভিযানের শেষ পর্যায়ে চলে এসেছেন সেনা কমান্ডোরা। অবশেষে আতিয়া মহলের ‘জঙ্গি আস্তানা’ ভাঙতে শুরু করেছেন তারা। বিকেলের দিকেই ভাঙার কাজ শেষে ভেতরে প্রবেশ করতে পারেন তারা।

আন্তঃ বাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইটে আজ (২৭মার্চ) আপলোড করা একটি ভিডিও ক্লিপে কমান্ডোদের খুব সতর্কতার সাথে দেয়াল ভাঙতে দেখা গেছে।

এদিকে রবিবার শেষ রাত থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আজ দুপুর সাড় ১২টার দিকে শিববাড়ি এলাকায় উপস্থিত একজন সংবাদকর্মী জানিয়েছেন, আজ মিডিয়া কর্মীদের ঘটনাস্থল থেকে প্রায় এক/দেড় কিলোমিটার দূরে অবস্থান করতে হচ্ছে।

অভিযানের আজ চতুর্থদিন। ক্ষয়ক্ষতি এড়িয়ে অভিযান সম্পন্ন করতে কিছুটা সময় নেওয়া হয়েছে বলে গতকাল সেনা বাহিনীর সংবাদ সম্মেলনে জানানো হয়। সম্ভবত আজই সেনা অভিযান সফলভাবে শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post