ওজন কমাতে তাড়াহুড়ো নয়: কারিনা

ওজন কমাতে তাড়াহুড়ো নয়: কারিনা
বিনোদন ডেস্কঃ নিজের স্লিম ফিগার নিয়ে বরাবরই খুব সচেতন কারিনা কাপুর খান। তবে মা হতে গিয়ে কিছুটা মুটিয়ে গিয়েছিলেন বলিউডের এ হার্ডথ্রুব অভিনেত্রী। তবে সন্তান তৈমুর আলী খানের জন্মের পর আবারো ফিগার নিয়ে সচেতনতা অবলম্বন করছেন কারিনা। নতুন করে ভাবছেন নিজের ফিগার নিয়ে। কিছুদিন আগে শুরু করেছেন ইয়োগা। এবার পাল্টে ফেলেছেন ডায়েট চার্টও।

এক সূত্র জানায়, কারিনা এরইমধ্যে ওজন কমিয়ে ফেলেছেন এবং আগের থেকে তাকে অনেক হালকা দেখাচ্ছে বেবোকে। মা হওয়ার ৪০ দিন পর প্রথম দিকে ইয়োগাসহ হালকা অনুশীলন শুরু করেন তিনি। তবে এবার ভালোভাবেই অনুশীলন শুরু করেছেন এবং ডায়েটও মেনে চলছেন। তাকে ডায়েটের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন রুজুতা দিয়েকার। আর ফলও পাচ্ছেন হাতেনাতে। অনুশীলনের পর থেকে এখন পর্যন্ত ১২ কেজি ওজন কমিয়ে ফেলেছেন বেবো। সামনের মাসের মধ্যে আরও ওজন কমাতে চান তিনি। মে মাসে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ভিরে দি ওয়েডিংয়ের শুটিং শুরু হবে। আর এজন্য তিনি এর আগেই নিজেকে প্রস্তুত করতে চান।

অন্তঃসত্ত্বা থাকার সময় ১৮ কেজি ওজন বেড়েছিল কারিনার। সম্প্রতি রুজুতার সঙ্গে ফেসবুক লাইভ চ্যাটে এসে কারিনা বলেন, তিনি তাড়াহুড়ো করে ওজন কমাতে চান না। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হল যতটুকু ওজন বাড়িয়েছি সেটুকু ঝেড়ে ফেলবো। এটার জন্য সময় প্রয়োজন। এই প্রক্রিয়ায় আমি সাবলীল ও ভারহীন থাকতে চাই। সেটাই গুরুত্বপূর্ণ। সূত্র-ডিএনএ নিউজ

Post a Comment

Previous Post Next Post