শিববাড়িতে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৩, আহত ৩৫

শিববাড়িতে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৩, আহত ৩৫
অনলাইন ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে পৃথক দু'টি বোমা বিস্ফোরণে পুলিশসহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টা ও রাত ৮টায় বোমা দু'টি বিস্ফোরিত হয়। প্রথম বোমাটি জঙ্গিদের হামলার মাধ্যমে বিস্ফোরিত হয় এবং দ্বিতীয়টি উদ্ধারের পর নিষ্ক্রিয় করতে গিয়ে এর বিস্ফোরণ ঘটে।

নিহতদের মধ্যে আছেন পুলিশ সদস্য আবু কায়সার ও ছাত্রলীগ নেতা পাপ্পু। এছাড়া আছেন মাসুক নামে একজন।

এসএমপির উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা  এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই বিস্ফোরণে আহত অন্তত ৩৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। 'অপারেশন টোয়াইলাইট' নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো। সুত্রঃ সিলেটটুডে

Post a Comment

Previous Post Next Post