অনলাইন ডেস্কঃ দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ জঙ্গিদের আস্তানা আতিয়া মহলের পাশে ক্রাইম সিন ইউনিটের দুটি গাড়ি এসেছে। সোমবার বিকাল সোয়া ৪টার দিকে গাড়ি দুটিকে আতিয়া মহলের পাশে আসতে দেখা যায়। ঠিক কি কারণে ক্রাইম সিন ইউনিটের গাড়ি দুটি এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, আজ চতুর্থ দিনের মতো অভিযান চলছে। সকাল থেকে কয়েক দফায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সর্বশেষ আজ বিকেল সোয়া ৩টার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে আতিয়া মহল থেকে।
ঘটনাস্থলের আশপাশে থাকা গনমাধ্যমকর্মীরা জানিয়েছেন, আতিয়া মহলে অভিযান শেষের দিকে বলে তারা ধারণা করছেন।
