আমিরাতে বাংলাদেশি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমিরাতে বাংলাদেশি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) আমিরাতের আবহাওয়া অনুকূলে না থাকায় ক্রীড়া অনুষ্ঠান সংক্ষিপ্ত করে স্কুল হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর আনিছুল হাসানের সভাপতিত্বে অধ্যাপক এস এম আবু তাহেরের পরিচালনায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর শহিদুজ্জামান ফারুকী, আবুধাবী শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবীব উল্লাহ খন্দকারসহ অভিভাবকেরা।  

রাষ্ট্রদূত বলেন, স্কুলটি প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের কাছে দেশের ভাষা ও সাংস্কৃতিক শিক্ষা দিয়ে যাচ্ছে। প্রবাসের মাটিতে দেশের খেলাধূলার চর্চার মাধ্যমে শিক্ষার্থীর মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে।

Post a Comment

Previous Post Next Post