বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে ক্রিকেট বোর্ডের আয়োজনে ৬৪ টিম নিয়ে গঠিত হয় কেসি টি-২০ প্রিমিয়ার সিজন লীগ । ইন্টারটেইনমেন্ট ক্রিকেট গ্রাউন্ড, দোহায় ৬
টি গ্রুপে ভাগ করে লীগ শুরু হয়েছিলো সেখান থেকে ধাপে ধাপে খেলায় জয়
নিয়ে আসা দল দুটি ফাহাহিল ফ্রেন্ডস ক্লাব(বাংলাদেশ) বনাম ইউনাইটেড বয়েজ
ক্লাব (ভারত) গতকাল চুড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করে।
উক্ত খেলায় প্রধান অতিথী হয়ে খেলার উদ্ভোধন করেন কুয়েতে নিযুক্ত রাঁষ্টদূত এস এম আবুল কালাম, বিশেষ
অতিথী ছিলেন শ্রম কাউন্সিল আব্দুল লতিফ খান, দূতালয় প্রধান আনিসুজ্জামান,
রাষ্টদূতের পিও মিজানুর রহমান। ঢাকা সমিতির সভাপতি সোয়েব আহমেদ,
জালালাবাদ সমাজ কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আবুল হাসেম এনাম, নোয়াকালী
সমিতি'র সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব এর সভাপতি
আক্তারুজাজ্জামান, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্ধ ।
টসে জিতে
ভারত ব্যাট করার সিন্ধান্ত নেয় ইউনাইটেড বয়েজ ক্লাব। ওভার শেষ করার আগেই
সব উইকেট শেষ ১১৬ রানে গুটিয়ে দেয় . ফাহাহিল ফ্রেন্ডস ক্লাব (
বাংলাদেশ) ।
১১৭ রান এর টারগেট নিয়ে মাটে নামে ফাহাহিল
ফ্রেন্ডস ক্লাব , ছয় আর চারের চড়াচড়িতে খুব সময়ের ব্যাবধানে ৯ উইকেটে
জিতে বিজয়ের মুকুট পডে চ্যাম্পিয়ন হয় ফাহাহিল ফ্রেন্ডস ক্লাব(বাংলাদেশ) ।
একাধারে তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় ফাহাহিল ফ্রেন্ডস ক্লাব।