শিমুল হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে সাংবাদিকদের মৌন মিছিল ও প্রতিবাদ সভা

শিমুল হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে সাংবাদিকদের মৌন মিছিল ও প্রতিবাদ সভা
শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মূখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা। আজ সোমবার শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে এ  কর্মসূচি পালিত করা হয়েছে। উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়রি সাংবাদিকরা সকালে প্রেস ক্লাবে  কালো ব্যাজ ধারন করে মৌন মিছিল নিয়ে সারা শহর প্রদক্ষিন করেন। পরে চৌমুহনা চত্বরে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি গোপল দেব চৌধুরী ও সম্পাদক এম ইদ্রিস আলী। বক্তারা শিমুল হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইবোনালে নিয়ে হত্যাকারী শাহাজাদপুর পৌর মেয়র হালিমুল হকের ফাসিঁর দাবি জানান।

এদিকে একই দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্দোগে শহরের চৌমুহনা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লার সম্পাদক এম ইদ্রিস আলী, কলামিষ্ট সৈয়দ আসিরুজ্জামান, সাংবাদিক কাউছার ইকবাল, দীপংকর ভট্টাচর্য লিটন, শামিম আক্তার হোসেন, আবুজার রহমান বাবলা, আনিছুল ইসলাম আশরাফী, সাইফুল ইসলাম প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post