নিউজ ডেস্কঃ সারাদেশে এসএসসি, দাখিল ও ডিগ্রীসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অপরাধে মুন্না আহমেদ নান্নু (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিং এ মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) রওশনুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের জানান, ঢাকাস্থ গোয়েন্দা সদর দপ্তর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে বড়লেখার দাসেরবাজার এলাকা থেকে মুন্না আহমেদ নান্নু (২৮) গ্রেফতার করে পুলিশ।
মুন্না আহমেদ নানু বড়লেখা উপজেলার মাইজগ্রাম এলাকার আমির উদ্দিন এর ছেলে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২০১৬ সালের শেষ দিক ফেইসবুকের মাধ্যমে কিছু বন্ধুর সাথে মুন্না আহমদ এর পরিচয় হয়। পরে তারা সবাই মিলে ফেইজবুকে এডমিন করে বিভিন্ন গ্রুপ তৈরি করে ফেইক আইডির মাধ্যেমে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র বিকাশের মাধ্যে টাকা নিয়ে ফাঁস করে। সাম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের সাথে তার সরাসরি জড়িত ছিল।
তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এবিষয়ে মুন্না আহমেদ নান্নু জানান, তাঁরা ঢাকা বোর্ডের প্রশ্নপত্র ফাঁস করেছেন শিক্ষার্থীদের কাছে। একটি আইডি থেকে বাংলা ২য় পত্রের প্রশ্নপত্র এবং বিজ্ঞানের প্রশ্নপত্র আমাকে দেওয়া হয়েছিলো। আমি ২০জন শিক্ষার্থী সংগ্রহ করেছিলাম। যাদের কাছ থেকে তিনি ৩শ‘, ৪শ‘ ও ৫শ‘ টাকা নিয়েছি।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মৌলভীবাজার সার্কেল রাশেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, ডিআইও ওয়ান জেলা বিশেষ শাখা মো. মারুফ হোসেনসহ জেলার অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
