সড়ক দুর্ঘটনায় বড়লেখার ইউপি সদস্য ফজলু নিহত

সড়ক দুর্ঘটনায় বড়লেখার ইউপি সদস্য ফজলু নিহত
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের জুড়ীতে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সদস্য ফয়জুর রহমান ফজলু (৫০) নিহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের বাহারপুর গ্রামে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে কুলাউড়া থেকে বড়লেখার দিকে আসা সিএনজি চালিত অটোরিকশা (মৌলভীবাজার-থ-১২-৪২৪৭) জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকায় ব্রিজ উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। অটোরিকশাটি উল্টে গেলে এর ভেতরে থাকা ইউপি সদস্য ফয়জুর রহমান ফজলু পাশের খাদে পড়ে যান।

স্থানীয়রা ফয়জুর রহমানকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মঈন উদ্দিন ইউপি সদস্য ফয়জুর রহমান ফজলু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে প্রিয় কুলাউড়াকে  জানান, "হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।"

Post a Comment

Previous Post Next Post