নিউজ ডেস্কঃ রাজধানীর নতুন বাজার এলাকায় প্রধান সড়কের ওপর রোববার সকাল ৮টার দিকে একটি কাভার্ডভ্যান উল্টে যায়।
এ ঘটনায় নতুনবাজার থেকে ৯ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে অফিসগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে বাড্ডা ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে উল্টে যাওয়া কাভার্ডভ্যানটি সরিয়ে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা এলাকার ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) ফেরদৌসি রহমান জানান, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে যান্ত্রিক কারণে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। সে কারণে বাড্ডার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ৯টার দিকে কাভার্ডভ্যানটি সরিয়ে নিলে পুনরায় যান চলাচল শুরু হয়।
