প্রয়াত সৈয়দ মোবারক আলীর মৃত্যুতে শোক সভা

প্রয়াত সৈয়দ মোবারক আলীর মৃত্যুতে শোক সভা
নিজস্ব প্রতিনিধিঃ কমলগঞ্জ পতনঊষার ইউনিয়ন বি.এন.পির আয়োজনে প্রয়াত সৈয়দ মোবারক আলী মৃত্যুর স্মৃতি চারণে শোক সভার আয়োজন করা হয়। সৈয়দ মোবারক আলীর স্মরনে বক্তারা বলেন, সবাই তাকে চিনতেন, তার ভালো দিক সম্পর্কে জানতেন। তিনি সব সময় আন্দোলন সংগ্রাম সবার পাশে ছিলেন। উনার আদর্শ কে মডেল করে দলের প্রতিটি নেতা কর্মিরা যেন সাংগঠনিক কাজে এগিয়ে আসতে পারে। বক্তারা আরো বলেন, সামাজিকভাবে উনার কাছে ছিলেন সকল শ্রেণীর মানুষ সমান। গত ১৯ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় পতনঊষার ইউনিয়ন মিলনায়তন কক্ষে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সৈয়দ আব্দুল বাছিদের সভাপতিত্বে ও শিপার মিয়ার পরিচালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পতনঊষার ইউনিয়ন বিএনপি সভাপতি আলি আহমদ খান, সাধারন সম্পাদক হাজী আব্দুল করিম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক তোয়াবর রহমান তবারক, সাবেক যুবনেতা আব্দুল হক চৌঃ সায়েস্তা, ইউনিয়ন যুদলের আহব্বায়ক আবুবক্কর বাক্কা, সদস্য সচিব হেলালা আহমদ চৌঃ, যুগ্ম আহব্বয়ক সিরাজ খান, যুগ্ম আহব্বায়ক হিফজুর রহমান তুহিন, ছাত্রদলের সদস্য সচিব মুমিন আহমেদ চৌঃ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post