বইমেলায় প্রবাসী ২৬ লেখকের ‘প্রবাসের গল্প ২’

বইমেলায় প্রবাসী ২৬ লেখকের ‘প্রবাসের গল্প ২’
নিউজ ডেস্কঃ জীবন-জীবিকার সন্ধানে স্বদেশ ছেড়ে স্বপ্নের জীবন সাজাতে বিশ্বের নানা প্রান্তে বাস করছেন প্রায় এক কোটি বাংলাদেশি। এবার অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে এসব প্রবাসীদের মধ্যে ২৬ প্রবাসী লেখকের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা ‌‌‘প্রবাসের গল্প ২’।

দেশপ্রেম এবং প্রবাস জীবনের অভিজ্ঞতার সমন্বয়ে লেখা বইটি পাওয়া যাচ্ছে বইঘরের ৪০৬ নম্বর স্টলে। বইটির সম্পাদনায় ছিলেন সৌদি আরবের মদিনা প্রবাসী শাহাদাত হুসাইন।

এই বইতে যারা লিখেছেন তারা হলেন- ড. আ ফ ম খালিদ হোসেন, মোহাম্মাদ লোকমান, তামীম রায়হান, মোহাম্মাদ এনামুল হক, শাহাদাত হুসাইন, মোহাম্মাদ জামাল উদ্দিন, মুহাম্মাদ সাইফুল আলম, আবু তাহের মিয়াজী, আব্দুল্লাহ আল শাহীন, মোহাম্মাদ ইসমাইল, কামরুল হাসান জনি, মাওলানা মুহাম্মাদ ইসহাক খান, মাহবুবা সুলতানা লায়লা, মোহাম্মাদ হাসান মুরাদ, ফরিদ মাহবুব, আমিনুল ইসলাম, ফখরুল ইসলাম, সবুজ কবির, মাসুদ আল মাহদী, মাহমুদুল হাসান চৌধূরী, মোস্তফা কামাল গাজী, ফ ই ম ফরহাদ, মাসুম বিল্লাহ ফিরোজী, ফজলে এলাহী মুজাহিদ, শাহাদাত আল মাহদী ও ওবাইদুল হক।

এই ২৬ লেখকের একজন আমিরাত প্রবাসী লেখক ও সাংবাদিক আব্দুল্লাহ শাহিন এ তথ্য জানান।

Post a Comment

Previous Post Next Post