সুরঞ্জিত সেন গুপ্তের অকাল মৃত্যুতে কুলাউড়ায় শোক র‍্যালী অনুষ্টিত

সুরঞ্জিত সেন গুপ্তের অকাল মৃত্যুতে কুলাউড়ায় শোক র‍্যালী অনুষ্টিত
স্টাফ রিপোর্টারঃ বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, রর্ষীয়ান নেতা বাংলাদেশ আওয়ামীলীগের উপদেস্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী সাংসদ বাবু সুরঞ্জিত সেন গুপ্তের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা এবং শ্রদ্ধা নিবেদন করেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দ্যোগে ৫ ফেব্রুয়ারী কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় কুলাউড়া বশির প্লাজার সম্মুখ হতে এক বিশাল শোক র‍্যালী অনুস্টিত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌমহনীতে এসে শেষ হয় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমানের শোক বার্তার বক্তব্যের মাধ্যমে। শোক র‍্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবাবজাদা আলী ওয়াজেদ খাঁন বাবু, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, ফজলুল হক ফজলু, দপ্তর সম্পাদক খালেদ পারভেজ বখস্, উপজেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক মোঃ শাহাজান, সদস্য বাবু অজয় দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র-সহ-সভাপতি আতাউর রহমান চৌধুরী ছোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, যুগ্ম সাধারন সম্পাদক রাহাদুজ্জামান রাজু, সুদীপ্ত চৌধুরী সত্যম, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এ,পি তালুকদার রনি, যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হাসান লিজু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Post a Comment

Previous Post Next Post