বিশেষ প্রতিনিধিঃ শীতকালীন নাইট মিনিবার ফুটবল-২০১৭ টুর্নামেন্ট এ জয় পেলো
বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ, কাদিপুর-কুলাউড়া'র ফুটবল টিম। মৌলভীবাজারের রাজনগর চৌধুরীবাজার মাঠে টুর্নামেন্ট এর উদ্ভোধনী ম্যচে প্রথম জয় পায় বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদের ফুটবল টিম। খেলায় ১৩ মিনিটে আরিফের একমাত্র গোলে জয়ী হয় তারা। গোলদাতা আরিফ ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার লাভ করেন। বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদের চেয়ারম্যান এম এ আর চৌধুরী লিটু ফুটবল টিমের প্রতিটি খেলোয়াড় কে অভিনন্দন জানিয়েছেন। বিজয়ের মাধ্যমে কুলাউড়া'র মুখকে সব জায়গায় ফুটিয়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
