স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগরে কাপ এন্ড কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে। গিয়াসনগর ব্যডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিজয়াবাজার সংলগ্ন মাঠে উক্ত খেলার শুভ উদ্বোধন করা হয়। এসময় নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মো. সেলিম আহমদকে এক সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
ক্রীড়া সংগঠক আব্দুল খালিকের সভাপতিত্বে ও ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপ্রতি ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য সংবর্ধিত ব্যক্তি মো. সেলিম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জয়চন্ডী ইউপির চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফয়ছুল আহমদ, ক্রীড়া সংগঠক বদরুল ইসলাম, দেলওয়ার হোসেন ছোটমনি, আবুল কালাম, ফুহাদ করিম, ছালাউদ্দিন, মামুন, ডালিম দিনার, ইমরান, নাজমুল ইসলাম, রুম্মান মালিক, শাওনসহ এলাকার বিভিন্নস্থরের ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় গিয়াসনগরের সাদিক ও সাকিব ঝুটি ২-০ সেটে মীর শংকরের সামিয়া পরিবহন ঝুটিকে পরাজিত করে। উল্লেখ্য, উক্ত খেলায় ১৬টি দল অংশগ্রহন করছে।
