অনলাইন ডেস্কঃ শীঘ্রই আকাশে উড়বে চিনের তৈরি সবথেকে বড় উভচর বিমান এজি-৬০০। দিন কয়েক আগেই ইঞ্জিন টেস্টে সফলভাবে পাশ করেছে এই বিমান। চলতি বছরের শুরুর দিকেই আকাশে উড়বে এই বিমান। যেহেতু দক্ষিণ চীন সাগর সহ একাধিক অংশ নিয়ে চীনের সমস্যা রয়েছে। তাই উন্নততর সামরিক অস্ত্র ও যুদ্ধযান তৈরিতে মন দিয়েছে বেইজিং।
জানাগেছে, এই বিমান তৈরি করতে আট বছর সময় লেগেছে চীনের। এই বিমান সমানভাবে পানিতে এবং স্থলে চলতে পারবে। যে কোনও মুহূর্তে বিপর্যয় এবং জঙ্গলের আগুন নেভানোর কাছে এই বিমানকে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। বেইজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না বা (এভিআইসি) এই বিমানটি তৈরি করেছে।
এজি-৬০০ বিমানটি আকারে প্রায় বোয়িং ৭৩৭ এর সমান । পানি থেকে ওঠা-নামা করতে পারে বিশ্বে এমন যে সব বিমান বানানো হয়েছে তার মধ্যে এজি ৬০০-ই সবচেয়ে বড়। এই বিমানের সর্বাধিক রেঞ্জ ৪৫০০ কিলোমিটার। ৫৩.৫ টন ওজন নিয়ে আকাশে উড়তে পারবে এটি।
