স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার টিলাগাঁও-এ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শীতার্থ মানুষের শীত নিবারণের লক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৪ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩টায় টিলাগাঁও ইউনিয়ন পরিষদে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ বলেন, আমি আপনাদের কুলাউড়ার সন্তান, আমার মরহুম চাচাজান জয়নাল আবেদিন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান আপনাদের জন্য কিছু করতে চাঁই। বিনিময়ে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা বড়ই প্রয়োজন। আপনারা যদি সহযোগীতা করেন তাহলে আপনারা আমরা সকলে মিলে আমাদের কুলাউড়া ও কমলগঞ্জ (আংশিক) এলাকাকে নতুন রুপে সাজাতে পারবো। আমি আমার জীবনের বাকি সময়টুকু আপনাদের নিয়ে কাটাতে চাঁই। আমার বিশ্বাস আপনারা আমাকে আপনাদের একজন সেবক হিসেবে পাশ্বে রাখবেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের অর্থ সম্পাদক টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, কুলাউড়া উপজেলা আ’লীগের সদস্য ফারুক আহমদ, উপজেলা আয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক অজয় দাস, যুগ্ম আহবায়ক হোসেন মনসুর আহমদ, আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নয়ন লাল দেব, ইসলাম উদ্দিন, তপন দত্ত, ডা. খুরশেদ আলম ও আব্দুল মালিক ফজলু প্রমুখ।
অনুষ্ঠান শেষে টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের দেড়’শত পরিবারের মধ্যে প্রধান অতিথি শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।
