লাবিবা চৌধুরী সোহা'র প্রথম জন্মদিন পালিত

লাবিবা চৌধুরী সোহা'র প্রথম জন্মদিন পালিত
বিশেষ প্রতিনিধিঃ বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদের চেয়ারম্যান এম এ আর চৌধুরী লিটু'র ছোট মেয়ে লাবিবা চৌধুরী সোহা'র প্রথম জন্মদিন পালিত হয়েছে ঢাকা গোল্ডেন গেট চায়নিজ রেষ্টুরেন্টে। এসময় উপস্থিত ছিলেন রাজউক এর পরিচালক শামসুল আলম মিল্কি, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা'র দপ্তর সম্পাদক এম এ কাদির, মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা ও কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকা'র সাধারণ সম্পাদক এড.জসিম উদ্দিন, সিলেট বিভাগীয় চাকরীজীবী পরিষদ, ঢাকা'র সাধারণ সম্পাদক এম কে সুহেল, জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন,ঢাকা'র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সি এম আহাদ জুয়েল, বিশিষ্ট রোটারিয়ান মতিউর রহমান, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ এর প্রতিষ্ঠাতা আহবায়ক আলহাজ্ব আবু তৌহিদ, বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য জীবন রহমান, খান মিউজিক এর কর্নধার আলমগির হোসেন খান ঈমন, নিউইয়র্ক এর জনপ্রিয় নিউজ এজেন্সি এনা'র ব্যুরো চিফ বাংলাদেশ তুহিন আহমেদ পায়েল, সাপ্তাহিক ঠিকানা'র সুজন মিয়া সহ বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। সকল অতিথিবৃন্দ সোহা'র প্রথম জন্মদিনে তার জন্য দোয়া ও শুভকামনা জানান এবং সোহা'র পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
লাবিবা চৌধুরী সোহা'র প্রথম জন্মদিন পালিত

Post a Comment

Previous Post Next Post