বিশেষ প্রতিনিধিঃ মাতৃভাষার মাস ও আগুনঝরা ফাগুনে বাংলা গান ও সাংস্কৃতিক ঐতিহ্যের আদলে ১৮ ফেব্রুয়ারি (শনিবার) ৬ ফাল্গুন ‘এক বসন্ত’ শিরোনামে বাউল সন্ধ্যা ও পিঠা উৎসবের আয়োজন করছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বিকেল ৫টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের পাশে উৎসবের উদ্বোধন করবেন শাবি ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী জানান, উৎসবটি ক্যাম্পাসের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
