বড়লেখায় মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন

বড়লেখায় মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন
বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের রেলওয়ে যুবক সংঘ মাঠে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিস দে শুভ্রর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আকবর আলী, আওয়ামী লীগ নেতা নিয়াজ উদ্দিন, বড়লেখা ডিগ্রি কলেজের প্রভাষক সফিউল আলম, পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নোমান আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা হারুনুর রশীদ বাদশা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মুহাম্মদ শাহজাহান, সদস্য আলতাফ হোসেন মাসুম, মুক্তিযোদ্ধা সন্তান বিমান কান্তি দাস, রিফাত আহমদ, তাজুল ইসলাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post