ঈদে মীলাদুন্নবী-উপলক্ষে সিলেট নগরীতে মোবারক র‌্যালি

ঈদে মীলাদুন্নবী-উপলক্ষে সিলেট নগরীতে মোবারক র‌্যালি
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সিলেট মহানগরীতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে বিশাল ‘মোবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ যোহর নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গন থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার সোবহানীঘাটে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে আল-ইসলাহ-তালামীযসহ হাজারো জনতা অংশগ্রহণ করেন। তাদের কন্ঠে ছিল ‘সব নবী রাসুলের তুমি সর্দার’, ‘শামসুদ্দোহা আস্সালাম, বদরোদ্দোজা আস্সালাম’ ‘সৃষ্টির মাঝে তুমি সেরা সুন্দর’, ‘সালাম সালাম নবী হাজার সালাম, মোবারক কদমেতে হাজার সালাম’সহ নানা গজল ও দুরুদ। দুরুদ ও সালামে মুখরিত হয়ে উঠে পুরো সিলেট নগরী।

আল্লাামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী, সাবেক সিটি মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, আল-ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ একে এম মনোহর আলী, তালামীযের কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেদ্বওয়ান আহমদ চৌধুরীসহ র‌্যালীতে দেশবরেণ্য শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, আলিম-উলামাগণসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণও র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা হতে শুরু হয়ে বন্দরবাজার-চেীহাট্টা-শেখঘাট হয়ে সোবহানীঘাট মাদরাসায় গিয়ে শেষ হয়।

র‌্যালির পূর্বে সকাল ১১টায় হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গনে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post