বোমার আঘাতে তুরস্কে নিহত ২৯, আহত ১৬৬

বোমার আঘাতে তুরস্কে নিহত ২৯, আহত ১৬৬
অনলাইন ডেস্কঃ তুরস্কে বোমার আঘাতে ২৯ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২৭ জনই পুলিশ সদস্য, বাকি দুই জন বেসামরিক নাগরিক।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬৬ জন। শনিবার দেশটির ইস্তানবুল শহরে জোড়া বোমা হামলা এ মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

একটি ফুটবল স্টেডিয়ামের পাশে ওই গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটানো হয়। বোমা হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু।

Post a Comment

Previous Post Next Post