কুলাউড়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মোবারক র‌্যালি

কুলাউড়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মোবারক র‌্যালি
স্টাফ রিপোর্টারঃ বিশ্ব মানবতার মুক্তির দিশারী কামলিওয়ালা হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জন্মদিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুলাউড়ায় বিশাল মোবারক র‌্যালি, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কুলাউড়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মোবারক র‌্যালি
(১৩ ডিসেম্বর) মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলা তালামিযের উদ্যোগে এ র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়। মদিনাওয়ালা (সাঃ) এর ধরা দামে আগমনকে শুকরিয়া জানিয়ে ফুলতলী (রঃ) এর আশেকান মুহিব্বীন ও মুরিদের হামদ্-নাত কাছিদার সুমধুর সুরে বিপুল সংখ্যক আলেম উলামাদের উপস্থিতিতে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কুলাউড়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মোবারক র‌্যালি
বিশাল এ র‌্যালিতে অংশ নেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, অধ্যক্ষ মাওলানা আবু আইয়ূব আনসারি, অধ্যক্ষ তৈয়বুর রহমান, কাজী ফখরুল ইসলাম, সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের সভাপতি প্রভাষক মানজুরুল হক, উপজেলা আল্ ইসলাহ্’র সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, তালামিযে ইসলামিয়ার জেলা সভাপতি খন্দকার ওজি-উর রহমান আসাদ, পৌর আল্ ইসলাহ্ নেতা মাওলানা আব্দুল ওয়াহিদ, শিপলু বখ্স, মাওলানা কাজী জাকির হোসেন, মাওলানা মাসুদ করিম, মাওলানা সাহিদ খান, মাওলানা কাজী মখলিছুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ বদরুল ইসলাম, আতিকুর রহমান আখই, টিপু বখ্স, উপজেলা তালামিযের আহবায়ক নুরুজ্জামান রাসেল, যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ, সুমন আহমদ প্রমুখ।

কুলাউড়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মোবারক র‌্যালি
এছাড়াও কুলাউড়ার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় আশেকানে রাসুলদের মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফুলতলী (রঃ) এর খলিফা হাফিজ মহসিন খান।

Post a Comment

Previous Post Next Post