অনলাইন ডেস্কঃ মৌলভীবাজার শহরের কোদালিছড়া খাল থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উওরকলিমাবাদ ও পূর্বসুলতানপুর এলাকার কোদালিছড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূএে জানা যায়,দুপুরে উওরকলিমাবাদ ও পূর্বসুলতানপুর এলাকার কোদালিছড়া খালে ময়লা আবজনাস্তুপের উপড়ে নবজাতককের লাশ পরে থাকতে দেখে স্থানীয়া পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ময়নাতদন্তের পর লাশটি পৌরসভার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সুত্রঃ মৌলভীবাজার২৪
