স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা পরিষদ নিবার্চনে প্রার্থীতার বিষয় নিয়ে ১৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সদস্য মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রাব্বানীর বাসায় এক চা চক্রে মিলিত হন সাবেক এমপি এম এম শাহীন।
মতবিনিময়কালে সাবেক এমপি খালেদা রাব্বানী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সম্পাদক অ্যাডভোকেট জুনেদ আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সম্পাদক ও সাবেক পৌর মেয়র ফজলুল করিম ময়ুন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় ছাএদলের সাংগঠনিক ও জেলা ছাএদলের আহবায়ক জাকির হোসেন উজ্জল, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাসসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক রেদোয়ান খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগ »
Latest News


