বিশেষ প্রতিনিধি:
কুলাউড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ ১৯ নভেম্বর
শনিবার অনুষ্টিত হবে। দীর্ঘ ১২/১৩ বছর পর অনুষ্টিতব্য সম্মেলনকে ঘিরে
নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। স্বেচ্ছাসেবক লীগের
কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোল্লা মোঃ আবু কাউছার সম্মেলনে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক
সম্পাদক সুব্রত পুরকায়স্ত। সম্মেলনে সাবেক ছাত্রনেতারা পদ প্রত্যাশী হওয়ায়
কুলাউড়ার সর্বত্র এ নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন এটা হবে কুলাউড়ায়
স্বেচ্ছাসেবক লীগের স্মরণকালের আকর্ষনীয় সম্মেলন। এদিকে পদ প্রত্যাশীরা নিজ
নিজ অবস্থান থেকে নেতা কর্মীদের পাশে টানতে ব্যস্ত সময় পার করেছেন। জোর
লবিং চালিয়েছেন উপর মহলে। কুলাউড়া শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে
ব্যানার ফেস্টুন শোভাপাচ্ছে। নেতা কর্মীর রং বেরঙের ছোট বড় ফেস্টুন,
ব্য্নার, আগমনী গেইটে ভরপুর পৌর শহর। কে হবেন আগামীর কুলাউড়ার স্বেচ্ছাসেবক
লীগের কান্ডারী তা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মীরা।
