শাহজাহান ও রুমেলকে আত্তর আলী স্মৃতি সংসদের সংবর্ধনা

শাহজাহান ও রুমেলকে আত্তর আলী স্মৃতি সংসদের সংবর্ধনা
নিউজ ডেস্কঃ গত ১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও কৃতি খেলোয়াড় মোঃ সিরাজুল আলম শাহজাহান এর প্রবাস যাত্রা ও হাসানুর রহমান রুমেল এর বাংলাদেশ সেনাবাহিনী তে সুযোগ পাওয়ায় সংসদের নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। সমির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংসদের সাধারণ সম্পাদক সাহেব আলী। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য, সংসদের সভাপতি মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুল হামিদ, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম শাহিন, যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, মোঃ আনোয়ার হোসেন স্বপন, সাহাবুদ্দিন আহমেদ, সাগর আহমেদ, সৌরভ আহমেদ, নিহাদ আহমেদ, শাওন, সুলতান, ওয়াকিল, মাজিদ, লিমন, নিয়ামুল ইসলাম, শামসুল আলম, খালেদ, কাসেম, রিদয়, সানজু সহ সংসদের সকল সদস্যবৃন্দ। 
অনুষ্ঠানে সংসদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু সহ সবাই কে সংবর্ধিত ব্যক্তিরা ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান এ এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে আপ্যায়ন এর আয়োজন করা হয়।
শাহজাহান ও রুমেলকে আত্তর আলী স্মৃতি সংসদের সংবর্ধনা

Post a Comment

Previous Post Next Post