বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কৃতি সন্তান অধ্যাপক রফিকুর রহমান বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ১৩ নভেম্বর রোববার বিকেলে কমলগঞ্জে অধ্যাপক রফিকুর রহমান এর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক খালেদ পারভেজ বখশ্, সদস্য বাবু অজয় দাস, আব্দুল বারী, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, মাহমুদুর রহমান ফটিক ও শহিদুর রহমান, যুবলীগ নেতা মামুনুর রশীদ, ছাত্রলীগনেতা মোঃ জহিরুল ইসলাম জহির, নিয়াজুল তায়েফ ও আজিজুর রহমান, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
