বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আইসিটির মহাপরিচালক বনমালী ভৌমিক জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড স্যোসাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (এসকাপ) এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের (এপিআইএস) ওয়ার্কিং গ্রুপের সভাপতি মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কার্যনির্বাহী সদস্য ও আমার কুলাউড়ার প্রতিষ্ঠাতা সম্পাদক, ইউনাইটেড রয়েল্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জীবন রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক ও আমার কুলাউড়ার নির্বাহী সম্পাদক, এম এ হাসান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এআইজি জেনারেল, (মিডিয়া) কুলাউড়ার কৃতিসন্তান এম জালাল উদ্দিন আহমদ চৌধুরী মাছুম, সিলেট বিভাগীয় চাকুরীজীবী পরিষদের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সোহেল প্রমুখ। এছাড়া আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

