কুলাউড়ায় রাশীদ আলী ফাউন্ডেশনের চাল বিতরণ

কুলাউড়ায় রাশীদ আলী ফাউন্ডেশনের চাল বিতরণ
কুলাউড়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যোগে ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনু’র অর্থায়নে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
৮ জুন বুধবার দুপুর ২টায় পৌর শহর, বরমচাল ইউনিয়নের আকিলপুর, কুলাউড়া সদর ইউনিয়নের গাজিপুর এলাকার ৩০টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৫ কেজি করে পোলাও’র চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়নের ইউপি সদস্য রানু বেগম, কুলাউড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য নাজমিন আক্তার সেবী, সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, ব্যবসায়ী হাজী ফয়জুর রহমান,বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার সাবেক সহ-সম্পাদক মো. শামছুল ইসলাম, ব্যবসায়ী আছকর আলী, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান, রাশীদ আলী ফাউন্ডেশনের শাহানা বেগম ও হাসিনা আক্তার প্রমুখ।
কুলাউড়ায় রাশীদ আলী ফাউন্ডেশনের চাল বিতরণ

Post a Comment

Previous Post Next Post