কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
শাকির আহমদ: অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য খাবার পরিবেশনের অপরাধে কুলাউড়া পৌর শহরে ৩ টি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এই আদালত পরিচালনা করেন।

আজ মঙ্গলবার (২১ জুন) বিকালে পৌর এলাকার তিনটি খাবার রেস্টুরেন্টে সর্বমোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

সরেজমিনে দেখা যায়, কুলাউড়ার স্টেশন রোডের পলাশ হোটেলে ৩ হাজার টাকা, ইস্টার্ণ হোটেলে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দক্ষিণবাজারস্থ নাজমা হোটেলের অন্ধকার রুমে নোংড়া পরিবেশে ভোজ্য খাবার রাখা এবং হোটেলে তৈরী মিষ্টির মান ভালো না থাকায় ২০০৯ এর ৫২ ধারায় ভোক্তা আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতে অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের সাথে অংশ নেন কুলাউড়া থানার এস আই সাব্বির আহসান, বর্ডার গার্ড সুবেদার আব্দুল গনি, উপজেলা ভূমি কর্মকর্তা মো: নাজির, অফিস সহকারী সাহেদুজ্জামান রনি প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post