হেলালের চিকিৎসার্থে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অনুদান প্রদান

হেলালের চিকিৎসার্থে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অনুদান প্রদান
বিশেষ প্রতিনিধি: ক্যান্সার আক্রান্ত কুলাউড়ার প্রিয়মুখ হাফিজ হেলালের চিকিৎসার্থে ২০ হাজার টাকা অনুদান প্রদান করলো কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। ১০জুন শুক্রবার দুপুরে এইবেলা কার্যালয়ে হেলালের পিতার হাতে এই অনুদান তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু, কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য মোঃ রেদওয়ান খাঁন, দি নিউনেশন প্রতিনিধি এম, মছব্বির আলী, এইবেলার সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আজিজুল ইসলাম, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, তরুণ সংগঠক ও সংবাদকর্মী মাহফুজ শাকিল প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post