নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে মাসব্যাপী অনুর্ধ্ব-১৬ প্রতিভা অন্বেষন ফুটবল টুনামেন্ট ২০১৬। ১৩ জুন সোমবার বিকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর পরিচালক সাবেক জাতীয় ফুটবলার মোঃ একরামুর রহমান রানা। ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর আয়োজনে ও পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার পিযুষ কান্তি দত্ত, খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি শুভ রায়, এসআই মফিদুল ইসলাম, সাবেক ফুটবলার মোসলেহ উদ্দিন রমজান, আলোকিত বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ ও রেফারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম। মাসব্যাপী অনুর্ধ্ব-১৬ প্রতিভা অন্বেষন ফুটবল টুনামেন্টে প্রতি দলে ৭ জন করে খেলোয়ার দিয়ে প্রতি টিম সাজানো হয়েছে। গত ৬ বছর ধরে প্রতিভার খুঁজে এ টুনামেন্ট ধারাবাহিক অব্যহত আছে।
