স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার ডিস্ট্রিক এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (ইনক) এর সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী ও শাহ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনুর যৌথ অর্থায়নে কাদিপুর ইউনিয়নের পেকুর বাজার জামে মসজিদে চারটি ফ্যান প্রদান করা হয়েছে। ১২ জুন রোববার দুপুর ২টায় সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্মুখে মসজিদ কমিটির সদস্য সালাম আহমদ বাপ্পির হাতে এ চারটি ফ্যান তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, দৈনিক সকালের খবরের কুলাউড়া প্রতিনিধি সাইদুল হাসান সিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামছুল ইসলাম, ব্যবসায়ী মাছুম আহমদ, আছকর আলী, পারুল মিয়া, জুবেল মিয়া, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান প্রমুখ।

