ইউপি নির্বাচন কমলগঞ্জে বড় ভাই চেয়ারম্যান পদে, ছোট ভাই সদস্য পদে

ইউপি নির্বাচন কমলগঞ্জে বড় ভাই চেয়ারম্যান পদে, ছোট ভাই সদস্য পদে
স্টাফ রিপোর্টারঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলায় ৪নং শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বড় ভাই  আব্দুল মোহিত বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ও ছোট ভাই আব্দুল মুকিত মুকুল ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। বৃহস্পতিবার ৫ মে মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে তাদের দুজনের প্রার্থীতা বৈধ বলে ঘোষিত হয়।  চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোহিত বলেন, কেন্দ্রীয় বিএনপি কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তাই তিনি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। ছোট ভাই আব্দুল মুকিত মুকুল তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে বলে ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন। সদস্য প্রার্থী আব্দুল মুকিত মুকুল মনে করেন, বড় ভাই চেয়ারম্যান পদে ও তিনি সাধারণ সদস্য পদে নির্বাচন করছেন তাতে কারও প্রচারণায় প্রভাবিত হবে না।

Post a Comment

Previous Post Next Post