শোক সংবাদ: পীর মো. মাসুকুর রহমান আর নেই

শোক সংবাদ:  পীর মো. মাসুকুর রহমান আর নেইনিউজ ডেস্কঃ শাহ্ সুফী হযরত মাওলানা ইয়াছিন শাহ্ (রহ.) এর নাতি, কুলাউড়া রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. ছাদিকুর রহমানের ভাই, সাংবাদিক মইনুর রহমান সুয়েব ও সাপ্তাহিক সীমান্তের ডাকের প্রকাশক মোহাম্মদ মিসবাউর রহমান এনামের চাচা মৌলভী পীর মো. মাসুকুর রহমান (৮৫) আর নেই। তিনি ১৮ মে বুধবার ভোর ৫টায় মৌলভীবাজার লেইক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুইকন্যা, ভাই, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওইদিন বিকেল ৪টায় তাঁর নিজ গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম প্রাথমিক সরকারী বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজে টিলাগাঁও ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল মালিক, কবি আব্দুস শহিদ সাগ্নিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে সীমান্তের ডাক পরিবার ও কুলাউড়া সাংবাদিক সমিতি শোক প্রকাশ করেছেন।

সীমান্তের ডাক পত্রিকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ এ কাইয়ূম, উপদেষ্টা ড. বিজয় ভূষণ দাস, উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, অধ্যাপক মিছবাহ্ উদ্দিন কামাল, সম্পাদকম-লীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, আইন উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল, ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, পরিচালনা পর্ষদের সদস্য মাহফুজ আহমদ, সৈয়দ সামছুল ইসলাম সায়েম, এস এ মামুন, মো. শরিফুজ্জামান শাকিল, মো. মাছুম করিম টিটু, অপু ইসলাম, আবু কাশেম স্বপন মো. ফেরদৌস চৌধুরী, সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, চীফ রিপোর্টার এস আলম সুমন, স্টাফ রিপোর্টার আব্দুল হান্নান, এম এ হামিদ, পৃথিমপাশা প্রতিনিধি রাজু আহমদ, রাউৎগাঁও প্রতিনিধি এসএইচ সৈকত প্রমুখ।

কুলাউড়া সাংবাদিক সমিতির শোক:
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের প্রধান উপদেষ্টা আব্দুল বাছিত বাচ্চু, সভাপতি প্রভাষক মাঞ্জুরুল হক, সিনিয়র সহ-সভাপতি মু ইমাদ উদ-দীন, সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ আলম শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক চয়ন জামান, দপ্তর সম্পাদক এম আর তাহরীম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল হাসান সিপন, শহীদুল ইসলাম তনয়, সৈয়দ আশফাক তানবীর, নোমান আহমেদ, সুমন আহমেদ, মামুনুর রশীদ মিতুল, সদস্য নাজমুল বারী সোহেল, জিয়াউল হক প্রমুখ।


তাঁর মৃত্যুতে "প্রিয় কুলাউড়া" পরিবার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

Post a Comment

Previous Post Next Post