স্টাফ রিপোর্টারঃ রাঙ্গীছড়া বাজার ফুটবল খেলার মাঠে শুরু হয়েছে রাঙ্গীছড়া ফুটবল ক্লাবের আয়োজনে টিভি এন্ড টিভি ফুটবল টুর্নামেন্টের। ১১ মে বুধবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও নব-নির্বাচিত ইউপি সদস্য মুহিব আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কর্মধা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এমএ রহমান আতিক, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও পুনবাসন সম্পাদক আপ্তাব আলী, দৈনিক মানবকণ্ঠ ও বাংলামেইল প্রতিনিধি সেলিম আহমেদ, কুলাউড়ার সংবাদ.ডটকমের সম্পাদক জাফর আহমদ দিনার প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন রাঙ্গীছড়া ফুটবল ক্লাবের সভাপতি শেখ রুহেল আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক কামাল আহমদ, রাঙ্গীছড়া ফুটবল ক্লাবের সম্পাদক লিটন আহমদ, কর্মধা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিত্য মল্লিক, খেলা পরিচালনা কমিটির জুবের আহমদ হান্নান, ফয়েজ আহমদ, আব্দুস সালাম, জুনাব আলী প্রমুখ।

