স্পোর্টস ডেস্কঃ
ব্যাটিংটা তাঁর মূল কাজ নয়, ব্যাট হাতে তাই খুব নিয়মিত জ্বলে ওঠেনও না
মাশরাফি বিন মুতর্জা। কিন্তু জ্বলে উঠলে কী হয়, সেটা আজ খুব ভালো করেই বুঝল
শেষ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লায় খান সাহেব ওসমান স্টেডিয়ামে
মাশরাফির-ঝড়ে রীতিমতো দিশেহারা ধানমন্ডির এই ক্লাব। মাত্র ৫০ বলে মাশরাফির
বিধ্বংসী সেঞ্চুরিতে শেখ জামালের বিপক্ষে ৩১৬ রানের পাহাড় গড়ল কলাবাগান
ক্রীড়াচক্র।
ব্যাটিং
অর্ডারে নিজেকে আজ ৬ নম্বরে তুলে এনেছিলেন মাশরাফি। মাঠে নেমেই যেন নিজেকে
ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় মেতে উঠলেন। মাত্র ৫১ বলে তাঁর ১০৪ রানের ইনিংসে
ছক্কাই ১১টা! বাউন্ডারি মাত্র ২টি।
প্রথম
৫০ রান এসেছিল ৩৫ বলে। কিন্তু সেখানেই থামলেন না কলাবাগান অধিনায়ক। মাত্র
১৫ বলে পরের ৫০ রান তুলে নিয়ে নিজের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে পৌঁছে যান
মাশরাফি। ফিফটি পর মুকতার আলীর করা ৪৬তম ওভারে মেরেছিলেন ৩টি ছক্কা। এরপর
ওয়াহিদের ৪৮তম ওভারে মারেন চারটি ছয়। ৭৯ রানের পর সেঞ্চুরিতে পৌঁছতে
মাশরাফির লেগেছে মাত্র ৬টি বল! লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে মাশরাফির সাতটি
হাফ সেঞ্চুরি ছিল।
মাশরাফির
৫১ বলে ১০৪ রানের ইনিংসের পাশাপাশি জসিমউদ্দিনের ৬৪ আর জিম্বাবুইয়ান তারকা
হ্যামিল্টন মাসাকাদজার ৪৫ রানের ইনিংসও কলবাগানের সংগ্রহে গুরুত্বপূর্ণ
ভূমিকা রেখেছে।
এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে বল হাতেও ১১ উইকেট পেয়েছেন মাশরাফি।
এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে বল হাতেও ১১ উইকেট পেয়েছেন মাশরাফি।
