এবারও রোনালদোর পেছনে মেসি

এবারও রোনালদোর পেছনে মেসি
স্পোর্টস ডেস্কঃ ‘ফোর্বস’ সাময়িকীর তালিকায় বিশ্বের শীর্ষ ধনী ক্লাবের মর্যাদা এবারও রিয়াল মাদ্রিদের দখলে। তাদের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোও একই মর্যাদা ধরে রাখলেন। বিশ্বের ফুটবলারদের মধ্যে গত বছর সবচেয়ে বেশি অর্থ আয় করেছেন রিয়াল মাদ্রিদের এ পর্তুুগিজ উইঙ্গার। ফিফা ব্যালন ডি’অর জয়ে লিওলেন মেসির কাছে হেরে গেলেও আর্থিক দিক দিয়ে রোনালদো তাকে হারালেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিষয়ক সাময়িকী ‘ফোর্বস’-এর হিসাবে গত বছর ক্রিস্টিয়ানো রোনালদো আয় করেছেন ৮২ মিলিয়ন ডলার। রিয়াল মাদ্রিদ থেকে বার্ষিক বেতন হিসেবে ৫৩ এবং বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন থেকে আয় ২৯ মিলিয়ন ডলার। আর ২০১৫- ফিফা ব্যালন ডি’অর শিরোপাজয়ী লিওনেল মেসির গত বছররে মোট আয় ৭৭ মিলিয়ন ডলার। বার্সেলোনার ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার বার্ষিক বেতন থেকে ৫১ এবং বিজ্ঞাপন থেকে আয় করেন ২৬ মিলিয়ন ডলার। তালিকায় তাদের পরে আছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএিসজি) জ্লাতান ইবরাহিমোভিচ ও বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। ফোর্বস-এর হিসাবে ক্রীড়াবিদ হিসেবে গত বছর সবচেয়ে বেশি অর্থ আয় করেছেন যুক্তরাষ্ট্রের বক্সার ফ্লয়েড মেওয়েদার। গতবছর তার আয় ৩০০ মিলিয়ন ডলার। তালিকায় তার পরেই আছেন ফিলিপাইনের বক্সার মানি পাকিয়াও। তার আয় ১৬০ মিলিয়ন ডলার। মোট মিলিয়ে ক্রীড়াবিদদের মধ্যে রোনালদোর অবস্থান তৃতীয়। আর টেনিস তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আয় রজার ফেদেরারের। এ সুইস তারকার আয় ৬৭ মিলিয়ন ডলার। ক্রীড়াবিদদের তালিকায় তিনি আছেন পঞ্চম স্থানে।
ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৯ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড মূল্য ৮০ মিলিয়ন পাউন্ডে যোগ দেন রিয়াল মাদ্রিদে। তার আগে খেলেন পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনে। ফোর্বস-এর হিসাবে ১৪ বছরের ফুটবল ক্যারিয়ারে রোনালদো এখন পর্যন্ত ৫৫০ মিলিয়ন ডলার আয় করেছেন। অন্যদিকে ১১ বছরের ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসির আয় ৪৫০ মিলিয়ন ডলার। মেসি ও রোনালদোর মোট আয়ের মধ্যে ব্যবধান ১০০ মিলিয়ন ডলার।

বিশ্বের শীর্ষ ৫ অর্থ উপার্জনকারী ফুটবলার খেলোয়াড় ক্লাব আয়
  • ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ৮২ মিলিয়ন ডলার
  • লিওনেল মেসি বার্সেলোনা ৭৭ মিলিয়ন ডলার
  • জ্লাতান ইবরাহিমোভিচ পিএসজি ৩৭ মিলিয়ন ডলার
  • নেইমার বার্সেলোনা ৩৬ মিলিয়ন ডলার
  • গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদ ৩৪ মিলিয়ন ডলার

Post a Comment

Previous Post Next Post