সন্তানকে পাঁচতলা থেকে ফেলে দিলেন মা!

সন্তানকে পাঁচতলা থেকে ফেলে দিলেন মা!
অনলাইন ডেস্কঃ একটি বহুতল ভবনের পাঁচতলার ব্যালকনি থেকে নিজের সন্তানকে নীচে ফেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন মা। আর প্রাণভয়ে কাবু হয়ে মায়ের হাত ছাড়তে চাইছে না সন্তান। কোনো অসৎ উদ্দেশ্যে নয়। বরং নিজের সন্তানকে প্রাণে বাঁচানোর জন্যই এমন ঝুঁকি নিয়েছেন মা। কারণ নীচে তখন দাউদাউ করে আগুন জ্বলছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেছেন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এক ব্যক্তি। যাতেই ধরা পড়েছে এই দৃশ্যটি।
গত ৩০ এপ্রিল দক্ষিণ কোরিয়ায় ঘটা এই ঘটনার সাক্ষী শতাধিক মানুষ। একটি বহুতল ভবনে আগুন ধরে গিয়েছিল। ভবনের নীচে লাগা ওই আগুন ধীরে ধীরে গ্রাস করে নেয় বহুতলের বেশিরভাগ অংশই। তা টের পাননি ওই নারী। যখন বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কোনো উপায় না দেখে বাচ্চাকে প্রাণে বাঁচাতে তাই ৫ তলার উপর থেকেই ছুঁড়ে ফেলে দিলেন তিনি। তারপর ঝাঁপ দিলেন নিজেও। সন্তানকে বাঁচানোর মায়ের এই চেষ্টা অবশ্য বিফলে যায়নি। নীচে দাঁড়িয়ে থাকা বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁদের দু’জনকেই বাঁচাতে সক্ষম হয়েছে।

Post a Comment

Previous Post Next Post