কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
তারেক হাসান: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে মরহুম আব্দুস সালাম খান এডুকেশন ট্রাস্ট এর আয়োজনে এসএসসি ও দাখিল পরিক্ষা-২০১৬ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। গত ১৩মে শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম সফি আহমদ সলমান।
মরহুম আব্দুস সালাম খান এডুকেশন ট্রাস্ট এর সাধারন সম্পাদক মোঃ ইমরান খানের সভাপতিত্বে ও রাসেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত আধ্যক্ষ একেএম শাহজালাল, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ডাঃ মোঃ মুহিবুর রহমান, ব্রাহ্মণবাজার পল্লি উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ বদরুল হোসেন খান, জেলা যুবলীগ নেতা বিমলেন্দু সেন কৃষ্ণ, সমাজ সেবক নোমান আহমদ, গোলাম মস্তফা সোহেল ও আব্দুস সালাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহবাব হোসেন রাসেল, ব্রাহ্মণবাজার বণিক সমিতির যুগ্ন আহবায়ক সাইফুর রহমান শাহিন, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মানজুরুল হক, ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মিনহাজ উদ্দিন কমরু, ইউপি সদস্য ফজলুর রহমান ফজলু প্রমুখ।
কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এসময় মরহুম আব্দুস সালাম খান এডুকেশন ট্রাস্ট এর পক্ষ থেকে অতিথিদের সম্মননা ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়। পরে অতিথিরা ১৬০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের মেধাবিরাই আগামী দিনে দেশ ও জাতীর কর্ণধার হবে। তাই তাদেরকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদেরকে মানব সম্পদ হিসেবে তৈরী করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আজ যেভাবে তোমরা ভালো ফলাফল আর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে, থামলে চলবে না।

Post a Comment

Previous Post Next Post