এটা আমার সেরা মৌসুম নয়: নেইমার

এটা আমার সেরা মৌসুম নয়: নেইমার
অনলাইন ডেস্ক: দল লা লিগা জিতলেও নিজের পারফরম্যান্সে খুশি নন বার্সেলোনার তারকা ফুটবলার নেইমার। এবার 'বার্সা' চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠতে পারেনি তাতেও হতাশ তিনি। নেইমার বলেন, ‘এটা আমার সেরা মৌসুম নয়। আমাকে আরও উন্নতি করতে হবে। দিন দিন নিজেকে উন্নতি করতে চাই।’ একইসঙ্গে তিনি বলেন, ‘আমরা লিগ জিতেছি তাতে খুশি। তবে এটা আমার ব্যক্তিগত পারফরম্যান্স নয়। এটা দলগত সাফল্য। আমি সব সময় সতীর্থদের সাহায্য করেছি। সকলে মিলে পরিশ্রম করেই খেতাব জিতেছি।’ চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গে নেইমার বলেন, ‘খুব খারাপ লাগছে আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছি না। তবে লা লিগার দুটো দল ফাইনালে খেলছে তা ভালো লাগছে। স্প্যানিশ লিগ শক্ত তা আরও একবার প্রমাণিত হল।’ তবে চ্যাম্পিয়ন্স লিগে হারলেও কোপা দেল রে-তে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী নেইমার।

Post a Comment

Previous Post Next Post