বিশ্ব মা দিবসে কুলাউড়া বন্ধুসভার কর্মসূচী

বিশ্ব মা দিবসে কুলাউড়া বন্ধুসভার কর্মসূচী
স্টাফ রিপোর্টারঃ বিশ্ব মা দিবসে প্রথম আলোর জনপ্রিয় পাঠক সংগঠন কুলাউড়া বন্ধুসভার উদ্যোগে কুলাউড়া পৌর শহরের বিভিন্ন স্কুলে সন্তানদের জন্য অপেক্ষারত মায়েদের হাতে ফুলেল শুভেচ্ছা পৌছে দেয়া হয়। প্রতি বছর মে মাসের ২য় রবিবার সারা বিশ্বে মা দিবস পালিত হয়। সেই ধারাবাহিকতায় এই বছর ৮ই মে সারা বিশ্বে মা দিবস পালিত হয়। কুলাউড়া বন্ধুসভার এই কর্মসূচীতে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা ডাঃ হেমন্ত চন্দ্র পাল, শহীদুল ইসলাম তনয়, সহ-সভাপতি নাজমুল বারী সোহেল, কাওছার আহমদ সাব্বির,  সাধারণ সম্পাদক শামছুল ইসলাম সজিব, সংগঠক জাহেদ রহমান, প্রচার সম্পাদক মাহফুজ শাকিল, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল ফজল রাব্বী, সদস্য আব্দুল বাছিত, অনিক আহমদ প্রমুখ।
বিশ্ব মা দিবসে কুলাউড়া বন্ধুসভার কর্মসূচী

Post a Comment

Previous Post Next Post