প্রেস বিজ্ঞপ্তি; কুলাউড়া বিদ্যুৎ বিভাগের সতর্কতামূলক ঘোষণা

কুলাউড়া বিদ্যুৎ বিভাগের সতর্কতামূলক ঘোষণা
নিউজ ডেস্কঃ কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিপণন কেন্দ্রের নব নির্মিত সাবস্টেশনের অধীনে কুলাউড়া ও জুড়ী উপজেলার ৩৩ কেভি বিদুৎ সঞ্চালন লাইন পরীক্ষামূলক চালু করা হবে ১৯ মে বৃহস্পতিবার সকাল ১০টায়। যে কোন ধরণের দুর্ঘটনা এড়াতে জনসাধারনকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নতুন স্থাপিত বিদুৎ সঞ্চালন লাইনের নিচ দিয়ে চলাফেরা না করার এবং সর্তকতার সাথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিদুৎ বিভাগ। ১৮ মে রাতে কুলাউড়া বিদ্যুৎ বিভাগের প্রেস বিজ্ঞপ্তি ও মাইকিংয়ের মাধ্যমে এ ঘোষণার কথা জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post