আজ কুলাউড়ায় ৬টি ইউনিয়নের নির্বাচন

আজ কুলাউড়ায় ৬টি ইউনিয়নের নির্বাচন
তারেক হাসানঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ ০৭ মে শনিবার অনুষ্টিত হবে। ইউনিয়নগুলো হলো ভাটেরা, টিলাগাও, হাজিপুর, শরিফপুর, পৃথিমপাশা ও কর্মধা ইউনিয়ন। এই ৬টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৩হাজার ৮শত ৭৭জন। মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৩৮জন। এ সকল ইউনিয়নে প্রধান ২দল আওয়ামীলীগ, বিএনপির ১২জন প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির ৫জন, জাসদের ২জন এবং স্বতন্ত্র ১৯জন প্রার্থী রয়েছেন। শরিফপুর ইউনিয়ন ছাড়া সব ইউনিয়নে জাতীয়পার্টির প্রার্থী রয়েছেন। ভাটেরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ৩জন, টিলাগাও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ৩জন, হাজিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ৩জন, শরিফপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ৪জন, পৃথিমপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ৫জন, কর্মধা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ১জন রয়েছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোন মহল নির্বাচন নিয়ে আগাম মন্তব্য করতে পারছেন না।

Post a Comment

Previous Post Next Post