এস আলম সুমন: মৌলভীবাজার জেলার কুলাউড়ার কর্মধা ইউনিয়নে (৬) বছরের এক শিশুকে ধর্ষণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ওই এলাকার স্বপন রাজভর (২০) একজনকে আটক করেছে। পুলিশ জানায়, উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগানের চা শ্রমিক জয়নাথ ঘড়ে’র ৬ বছরের শিশু কন্যা গতকাল সোমবার বিকেলের দিকে বাড়ির সামনে খেলা করছিলো। এসময় তাদের পার্শ্ববর্তী বাড়ির জগন্নাথ ভরের ছেলে স্বপন রাজভর জয়নাথ ঘড়ে’র শিশু কন্যাটিকে চকলেট এবং টাকার লোভ দেখিয়ে তার (স্বপনের) বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। সন্ধ্যার দিকে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। তার মা মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি তাঁর স্বামীকে বিষয়টি জানান। মঙ্গলবার সকালে কুলাউড়া থানায় জয়নাথ ঘড় তাঁর মেয়েকে ধর্ষণের অভিযোগ করলে এস আই আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে স্বপন রাজভরকে আটক করেন এবং শিশুটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতলে পাঠান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা (পিপিএম) এ ঘটনায় স্বপন রাজভরকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার পর ধর্ষনের প্রমান পাওয়ায় মামলা করা দায়ের করা হয়েছে ।