এপেক্স মৌলভীবাজারের উদ্যোগে মশার কয়েল বিতরণ কর্মসূচি সম্পন্ন

এপেক্স মৌলভীবাজারের উদ্যোগে মশার কয়েল বিতরণ কর্মসূচি সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে গত ২৫ এপ্রিল সোমবার দিনব্যাপী কুলাউড়া পৌর শহরের ভিতরে ও বাহিরে বিভিন্ন বস্তিতে দুঃস্থ পরিবারের মধ্যে মশার কয়েলের প্যাকেট বিতরণ কর্মসূচি সম্পন্ন করে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার। ২৪ এপ্রিল কর্মসূচীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার ও ক্লাব পিপি এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব পিপিবৃন্দ এপেঃ এ এফ এম ফৌজি চৌধুরী, এপেঃ তোফায়েল আহমদ ডালিম, এপেঃ শহীদুল ইসলাম তনয়, সি.ভা.প্রে এপেঃ শরীফ আহমদ, জু.ভা.প্রে এপেঃ স্বপন কুমার দাস, আইপিপি এপেঃ শাহিন আহমদ, সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ শফিউল আলম সৌরভ, মে.এন্ড.এ.ডি এপেঃ জুবায়ের সোহেল, পা.স্পি. এন্ড. ডি ডি এপেঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post