কুলাউড়ায় অজ্ঞাত যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার

কুলাউড়ায় অজ্ঞাত যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার
তারেক হাসানঃ  মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন ৪নং রেল সেতুর কাছ থেকে অজ্ঞাত (২০) এক যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১১মে বুধবার সকালে রেলওয়ে ডিপার্টমেন্টের লোকজন রেলের পাশে লাশটি দেখতে পায়। ধারণা করা হচ্ছে ভোর রাতের কোন ট্রেনের নিচে পরে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে লাশটি রেলওয়ে ডিপার্টমেন্টের লোকজন দেখতে পায়, লাশটি কেউ সনাক্ত করতে পারেনি। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post