নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর উদ্যোগে ১৫ মার্চ মঙ্গলবার ৫ মহিলা সমবায় সমিতির মধ্যে ১৬ লাখ ৬৫ হাজার টাকার ঋন বিতরন করা হয়েছে। উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও পল্ল¬ী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন এর পরিচালনায় ইউসিসিএ কার্যালয়ে অনুষ্টিত ঋন বিতরন অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নেহার বেগম চুনঘর মহিলা সমবায় সমিতি, খারপাড়া মহিলা সমবায় সমিতি, সিংহনাথ মহিলা সমবায় সমিতি, জালালাবাদ মহিলা সমবায় সমিতি ও কুলাউড়া গ্রাম মহিলা সমবায় সমিতিসহ ৫ সমিতির ৬১জন সদস্যাদের মধ্যে ১৬ লাখ ৬৫ হাজার টাকার ঋন বিতরন করেন। তিনি মহিলাদের ঋণের সঠিক ব্যবহার করে নিজেদের স্বাবলম্বী করার ও সরকারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
